নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরে চিকিৎসক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক : নাটোর শহরের মাদরাসা মোড়ে অবস্থিত জনসেবা হাসপাতালের কক্ষে থেকে হাসপাতালের মালিক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নাটোর জেলা শাখার আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতে অপারেশন শেষে তিনি হাসপাতালের সংরক্ষিত কক্ষে ঘুমাতে যান। তবে সোমবার দুপুরের পরও কক্ষ থেকে বের না হওয়ায় স্টাফরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে গলাকাটা মরদেহ দেখতে পান।


ডা. আমিরুল ইসলামের ভাই ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রফিক বলেন, “আমার ভাই হত্যাকাণ্ডের শিকার। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”


ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে দায়ীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”


এ ঘটনায় বিএমএ নাটোর জেলা শাখার সদস্যসচিব ডা. আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।


নাটোর থানার ওসি মাহবুবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।


এদিকে জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, নিহতের গলা কাটা ছাড়াও তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কক্ষ থেকে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচিত কেউ কক্ষে প্রবেশ করে হত্যার পর স্বয়ংক্রিয় দরজা বন্ধ করে দিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে।”

Tag
আরও খবর