নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

 লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা রেললাইনটি মেরামত করে রেল কর্তৃপক্ষ। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার মহিষাখোলা রেলব্রিজের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্থানীয়রা বাড়ি ফেরার পথে গোপালপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানের পাশে রেলওয়ের ব্রিজের পাশে ৮ ইঞ্চি ভাঙা দেখতে পায়। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলের জন্য ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। এ সময় ঘন্টায় ৫ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। পরে রাতেই শ্রমিকরা ভাঙা স্থানে মেরামত কাজ শেষ করে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। আজিমনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, 'ভাঙা স্থানে তৎক্ষণিকভাবে বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়।' এবং রাতেই ভাঙা স্থান মেরামত করা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag
আরও খবর