নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে চিকিৎসকের ফাঁকা বাড়িতে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট

লালপুরে চিকিৎসকের ফাঁকা বাড়িতে চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট আবু তালেব,লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার বাজার এলাকায় চিকিৎসকের ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা নগদ টাকা, সোনার অলঙ্কার, টেলিভিশনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দরজা খুলেই ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। জানা গেছে, বাড়িটি নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. এ.এইচ.এম আনিসুজ্জামান পিয়াসের বাবা প্রাণিসম্পদ চিকিৎসক ডা. আনসার আলীর (৭৫) মালিকানাধীন। গত ১৪ দিন ধরে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডা. পিয়াসের মা আফরোজা খাতুন জানান, কয়েকদিন ধরে বাসায় কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। তারা ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
Tag
আরও খবর