নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লালপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর দিকনির্দেশনায়। সভায় সভাপতিত্ব করেন বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু ও ফিরোজ হোসেন মিল্টন, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাদুল হক বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল। কর্মী সমাবেশে বক্তারা আগামী ২ আগস্ট গোপালপুর পৌর এলাকায় অনুষ্ঠিতব্য বিজয় মিছিল সফল করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার তাগিদ দেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Tag
আরও খবর