নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা

নাটোরের লালপুর থানায় গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানার চত্বর থেকেই জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।


গ্রেফতারকৃত রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় একটি বাড়িতে গুলির ঘটনার মামলায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করে লালপুর থানায় নেওয়া হয়। রুবেলের গ্রেফতারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তার মুক্তির দাবি জানান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের  মধ্যে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা। ঘটনার পর থেকে থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনী অভিযান শুরু করেছে।


এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন নারীসহ কিছু লোক পুলিশের উপর চড়াও হয় পরে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে
আরও খবর