নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরের লালপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি!

নাটোরের লালপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি! আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ সংবাদকর্মী।এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গণমাধ্যমকর্মী সজিবুল হৃদয় জানান,‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। এরই জের ধরে গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে। এর পরেরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে হৃদয়ের মোবাইল কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং সাংবাদিকতা নিয়ে নানা অশ্লীল কথা বলেন। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? কোন নিউজে যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত সহায়তা নেয়া যাবে, আপনি হুমকি ধামকি দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মুনজুর। পরে তিনি বলেন আপনি নিউজ করে দেন সমস্যা নেই। বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি। এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর