নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে বলে ছাত্রসমাজের কাছে আহবান জানান। তিনি বলেন ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দিবে না। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪ এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে। বুধবার (২রা এপ্রিল ) নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের সাবেক এই শীর্ষ নেতা আরও বলেন, আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সমাজকে গড়তে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাটোর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা। সমাবেশে বর্তমান সাবেক জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মৃতি চারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।
Tag
আরও খবর