নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরে যুবলীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় বিক্ষোভ মিছিল

মিছিল


নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় দোষীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।  সোমবার (২৪ জুলাই) বিকেলে শহরের কানাইখালী এলাকা জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া) নেতৃত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় একটি মিছিল বের হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিহ হয়।  এসময় বক্তারা বলেন, ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালের আইসিইউতে যুবলীগ নেতা মিঠুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার ২৪ঘন্টা পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার হয়নি। দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনা হোক। আইনের মাধ্যমে দ্রুত বিচার দাবী করেন।


সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী-লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোস্তারুল ইসলাম আলম, আব্দুল্লাহ আল সাকিব বাকি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাব্লু, নাটোর জজ কোর্টের এ্যাডঃ রত্না খাতুন প্রমুখ।  নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানান তিনি।উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও আওয়ামীগ নেতা নান্নু শেখ এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক 


মিঠুন আলীর সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধে গত ১৬ এপ্রিল যুবলীগ নেতা মিঠুনসহ তার সমর্থকরা সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার রাত সাড়ে ৯টার দিকে মিঠুনসহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় রাজার পুকুর পাড়ে মুখোশ পড়া অবস্থা ২০/২৫ জন যুবক মিঠুনের ওপর হামলা করে। এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাতের কব্জি কেটে দেয়। এ সময় মিঠুনকে বাঁচাতে গেলে মিঠুন সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়াসহ ৪জন আহত হয়। এসময় মিঠুন আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালের নেওয়া হয়।

আহত মিঠুন আলী(৩৫) শহরের ভবানীগঞ্জ এলাকার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে এবং পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে