নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গুলি সহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নরসিংদী জেলার  শিবপুরে অস্ত্র ও গুলি সহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার। সোমবার (২৭ মার্চ) শিবপুর থানার আওতাধীন এক কলা ক্ষেত থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী কে এই বিশেষ অভিযানে  গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ। গ্রেফতারের সময় সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশী অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


গ্রেফাতারকৃত আসামীর নাম রতন মিয়া (২৭) সে শিবপুর থানার খৈনকুট গ্রামের হাকিমুর রহমানের ছেলে। রতন মিয়া শিবপুর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। এলাকায় মাদক, চাদাবাজি সহ নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত।


পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ তালুকদার পিপিএম (বার) এর নেতৃত্বে এসআই মনিরুল ইসলাম তাদের সঙ্গে থাকা  অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল অদ্য ০৭.২০ ঘটিকায় সময় শিবপুর মডেল থানাধীন সৈয়দের খোলা গ্রামের অন্তর্গত  ইটাখোলা টু গাজীপুর রোডের পাশে অবস্থিত সামছুল হক মোল্লার নির্মানাধীন প্রোজেক্টের সামনে মিলনের  কলা বাগান হতে উক্ত সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে  ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 


শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব ফিরোজ তালুকদার জানান, " গ্রেফতারকৃত আসামী রতন মিয়ার  বিরুদ্ধে ডাকাতি, হত্যার চেষ্টা, মানবপাচার, সিধেল চুরি ও দ্রুত বিচার সংক্রান্তে ০৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে"।

Tag
আরও খবর