নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

                নরসিংদীর পলাশে এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফলে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ শ্রেষ্ঠত্ব অর্জনে শুকরিয়া জ্ঞাপন, স্কুল শাখার শুভ উদ্বোধন এবং পলাশ উপজেলার শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক “জ্ঞান, মান ও মানবিকতায় আলোকিত হোক প্রিয় পলাশ" এই শ্লোগানে আয়োজিত সেমিনারটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

                             আয়োজক প্রতিষ্ঠান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজেরঅধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী। তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়ন শুধু অবকাঠামো দিয়ে হয় না; প্রয়োজন সুশিক্ষিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—এই ত্রিমুখী সহযোগিতা।”


   অনুষ্ঠানে নকশিস সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার গতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনী চর্চা এবং পরীক্ষাভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার সামগ্রিক উন্নয়নে পাঠদান পদ্ধতি আধুনিকায়ন, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং শিক্ষার্থীর মানসিক বিকাশে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

        এছাড়া বক্তব্য রাখেন নরসিংদী নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ও চরসিন্দুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।


  উক্ত সেমিনার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তি জ্ঞান, পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মনিটরিং জোরদারের মাধ্যমেই পলাশকে শিক্ষার আদর্শ মডেলে পরিণত করা সম্ভব।


সর্বোপরি শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে