নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে ২১ তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন আয়োজনে আল-খিদমাহ ওলামা পরিষদ

পলাশে ২১ তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন আয়োজনে আল-খিদমাহ ওলামা পরিষদ 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 


                      নরসিংদীর পলাশে আল-খিদমাহ ওলামা পরিষদ পলাশ উপজেলা শাখার উদ্যোগে আল্লাহভীতি, নবী-রাসুলের  সুন্নাহ ও ইসলামী আদর্শে উজ্জীবীত হয়ে জীবন পরিচালনার আহ্বানে ২১ তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

         ১ নভেম্বর ২০২৫ রোজ শনিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক কো-অপারেটিভ স্কুল ময়দানে পলাশ  আল-খিদমাহ ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদীস হযরত মুফতি আব্দুর রহিম কাসেমী হাফিজাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

                   উক্ত মহাসম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে  বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।  তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামই একমাত্র  শান্তির ধর্ম। মানুষকে আল্লাহভীরু হতে হবে, তাহলেই সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠিত হবে।

           উক্ত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপী (মহাপরিচালক মাদানী নগর মাদ্রাসা), মাওলানা মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী( প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস, জামিয়াতুল আনওয়ার, ঢাকা)।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন শায়খুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী(মহাসচিব তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী), এবং হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার (সভাপতি তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী)।

            এছাড়াও আলোচকবৃন্দ হিসেবে উপস্থিত  ছিলেন—মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা, মুফতি আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ, মুফতি জসিম উদ্দীন রহমানী ঢাকা, মুফতি কেফায়েতুল্লাহ আযহারী ঢাকা, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী পাবনা,এবং মুফতি ইমরান হোসাইন কাসেমী ঢাকা।

                   বক্তারা বলেন, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সহিহ হাদিস ও কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাকওয়া, সততা ও মানবিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। তাঁরা আল্লাহর প্রতি আনুগত্য ও নবী রাসুলের  সুন্নাহর অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান।

                       ইসলামি মহাসম্মেলন  শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।  সম্মেলনে আল-খিদমাহ উলামা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর