নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্যানেল চেয়ারম্যানের প্রচেষ্টায় উদ্ধার হলে অটোরিকশা


নরসিংদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব চুরি ও ছিনতাইয়ের কারণে দিশেহারা হয়ে পড়েছে চালকরা। 


১৭ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সাড়ে ১২টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের শিমুলতলি মোড়ে বিল্লাল হোসেন (৩২) নামে এক বিভাটেক চালক এমন ঘটনার শিকার হোন। তিনি মরজালের জা বক্স বাড়ীর মৃত সফর আলীর ছেলে। ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মোঃ আরমান মোল্লার প্রচেষ্টায় ছিনতাইকৃত বিভাটেকটি উদ্ধার করা হয়। 


বিভাটেক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ১২টার দিকে মরজাল ফিল্ড থেকে একজন যাত্রী নিয়ে শিমুল তলির মোড়ে আসার পর পথিমধ্যে ৩/৪ জন ছিনতাইকারী পথরোধ করে এবং গলায় ছুরি ধরে বিভাটেকটি ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাক-চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে এলাকাবাসী একজনকে ধরে ফেলে। তিনি আরও বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। গত বছর ১ লক্ষ ১৬ হাজার টাকা (কিস্তি) দিয়ে বিভাটেকটি ক্রয় করি। এই বিভাটেকই আমার পরিবারের একমাত্র সম্বল এবং আয়ের উৎস। আজ চেয়ারম্যান (আরমান মোল্লা) চেষ্টায় আমার গাড়িটি ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে। গাড়িটি না পেলে আমি ছেলে-মেয়ে নিয়ে রাস্তায় বসে পড়তাম। দোয়া করি আল্লাহ যেন চেয়ারম্যানকে নেক হায়াত দান করেন (আমিন)। 


এ বিষয়ে চেয়ারম্যান মোঃ আরমান মোল্লা বলেন, ঘটনা শুনেই আমি দ্রুত পদক্ষেপ গ্রহন করি। আটককৃত ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক বিভাটেকটি উদ্ধার করি এবং উপস্থিত বিভাটেকের চালকের নিকট হস্তান্তর করি। তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানতে পারি আটকৃত বকুল মিয়া পার্শ্ববর্তী শিবপুর উপজেলার চালতাকান্দি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। সে শিবপুর, মরজাল সহ আশপাশের এলাকায় চুরি করে বেড়াতো এবং নেশাখোর হিসেবে পরিচিত।

আরও খবর