নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে কীটনাশক দোকানে আগুন লেগে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী

  নরসিংদীর পলাশে মোস্তাফিজুর রহমান বাবু নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী বাবুর দাবী এতে দোকানের সার ও কীটনাশক পুড়ে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্হ হয়েছে। 


১০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাত ৯টা ২০ মিনিটে পলাশ উপজেলার জিনারদী বাজারে সিনথিয়া এন্টারপ্রাইজ নামক দোকানে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকার স্হানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা আগুন নিয়ন্ত্রণের চেষ্টার শেষ সময়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের দল ঘটনাস্থলে পৌঁছে। 


অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া সিনথিয়া এন্টারপ্রাইজ এ-র মালিক মোস্তাফিজুর রহমান বাবু জানান, আমার দোকানের জমির মালিকের সাথে একটি গ্রুপের ঝগড়ার জেরে আমাকে আমার বিচার করার হুমকি দিতো। আমার সন্দেহ পরিকল্পিতভাবে দোকানে তারাই আগুন লাগিয়ে দিয়েছে। আমার সব শেষ করে দিছে, তিনটি কোম্পানি আমার কাছে ৭ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। দোকানে আগুন লেগে সার ও কীটনাশক পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ বুধবার থানায় অভিযোগ দিবেন বলেও তিনি জানান।


পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারী জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পাই রাত ৯টা ৪৫ মিনিটে। পরে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও সার ও কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত ছাড়া বলা সম্ভব হবে না।

আরও খবর