নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পলাশে সেমিনার অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 


                   নরসিংদীর পলাশে প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

                    ২০ মে ২০২৪ ইং রোজ সোমবার প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেফারেল ও আরপিএল সংক্রান্ত বিষয়ে  

তথা সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিত করণ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ ঘটিকা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওয়েলফেয়ার সেন্টার এ-র সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক এবং পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে পলাশ উপজেলার অর্ধ- শতাধিক প্রত্যাগত অভিবাসী উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। 

নরসিংদী জেলা ওয়েলফেয়ার সেন্টার এ-র সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক তার বক্তব্যে তিনি কার্যক্রমের বিবরণ সম্পর্কে বিস্তারিত জানান যে, নরসিংদী জেলায় অভিবাসী কর্মী রেজিষ্ট্রেশন করেন নারী ৩৯৬ ও পুরুষ ৪১৮৩ মোট সংখ্যা ৪৫৭৯। অভিবাসী কর্মীর কাউন্সিলিং সেবা গ্রহণ করেন নারী ৩৪৮ ও পুরুষ ৪২৮৬ মোট সংখ্যা ৪৫৩৭।অভিবাসী কর্মীর কাউন্সিলিং সেবা গ্রহণে রেফার করেন নারী ৩৬৪ ও পুরুষ ৩৮২৪ মোট সংখ্যা ৪১৮৮। প্রণোদনা ১৩৫০০ টাকা করে বিতরণ করেন নারী ১৬৭ ও পুরুষ ১৪১৭ মোট সংখ্যা ১৫৮৪। এছাড়া আর. পি. এল প্রদান নারী ০ ও পুরুষ ২০ মোট সংখ্যা ২০।  ু উক্ত সেমিনার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পলাশ উপজেলা প্রশাসন। 


Tag
আরও খবর