নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবপুরবাসী আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমনের আশা ছাড়েননি

 নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবপুরবাসী এখনো আশা ছাড়েননি , বিশিষ্ট ব্যবসায়ী ,কর্মী বান্দব নেতা, জনদরদী,মিষ্টি বাসি সাবেক মহাসচিব বি এল ই এ আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন এর । শিবপুর উপজেলা পাহাড়ি এলাকার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান তৎকালীন উন্নয়নের রূপকার শাহজাহান সাজুর ( যিনি পাহাড়ি এলাকার কালা মানিক হিসেবে সু পরিচিত) তাহার আপন চাচাতো ভাই আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন । তিনি শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণের কথা সাধারণ মানুষের মুখে মুখে শোনার পর, শিবপুর বাসির মধ্যে গণজোয়ারের ঢেউ জাগে। সরজমিনে ও তৃণমূল জনসাধারণের মতামতের ভিত্তিতে জানা যায়, আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে যোহর ইউনিয়ন ,জয়নগর ইউনিয়ন,বাঘাব ইউনিয়ন ,এই তিনটি ইউনিয়ন পাহাড়ি এলাকা হিসেবে সুপরিচিত, পাহাড়ি এলাকার তিনটি ইউনিয়ন থেকে প্রায় ৭০% এর বেশী ভোট পাবেন আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করে জানা যায় আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন উনার মতো মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তৃণমূল সাধারন মানুষ শান্তিতে বসবাস করতে পারতো এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতো না, পুটিয়া ইউনিয়ন , আইয়ূবপুর ইউনিয়ন, সাধারচর ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন এই চারটি ইউনিয়ন থেকে ৫০% ভোট পাবেন এবং শিবপুর পৌরসভা হতে ৪০% ভোট পাবেন আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন সুমন এর মতো মানুষ জন প্রতিনিধি হওয়া প্রয়োজন, তিনি একজন ভালো মনের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজসেবক, উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য এমন মানুষ আমাদের প্রয়োজন কিন্তু ভালো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করুক এটা দুর্নীতিবাজ কিছু নেতৃবৃন্দ চায় না কিন্তু জনগণ চায় আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন নির্বাচনে অংশগ্রহণ করুক, আমরা দল-মত নির্বিশেষে উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করিব । পাহাড়ি এলাকার গর্বিত দুই কৃতিসন্তান ১/ সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান তৎকালীন সময়ে উন্নয়নের রূপকার শাহজাহান সাজু এর অসুস্থতার কারণে এবং ২/ সাবেক শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান ফটিক মাস্টার এর মৃত্যুর কারণে পাহাড়ি এলাকার তিনটি ইউনিয়ন নেতা শূন্যতায় রয়েছে দীর্ঘ বছর যাবৎ এ শূন্যস্থান পূরণ করার মত একমাত্র ব্যক্তি আলহাজ্ব সাখাওয়াৎ হোসেন সুমন এর মতো মানুষ প্রয়োজন বলে তৃণমূলের সর্বস্তরের জনসাধারণ মনে করেন। শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আলহাজ্ব শাখাওয়াতৎ হোসেন সুমন বলেন, আমি জনগণের সেবক হয়ে বেঁচে থাকতে চাই , নির্বাচন না করেও জনগণের সেবা করা যায়। নির্বাচনে অংশগ্রহণ করব কিনা সে সিদ্ধান্ত এখনো নেননি। 

আরও খবর