নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদ সালামি চেয়ে চাঁদা দাবি, না পেয়ে অপহরণ!! অস্ত্রসহ আটক-১


আশিকুর রহমান :-

নরসিংদীতে এক ব্যবসায়ীর কাছে ঈদ সালামি হিসাবে মোটা অংকের চাঁদা দাবি করেছেনে স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় ওই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তারা। 

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পৌর শহরের ব্রাহ্মনপাড়া এলাকার মৃত বাদল মিস্ত্রির ছেলে আরিফ (২৮) নামে এক সন্ত্রাসী আটক করেন নরসিংদী থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি চাপাতি, ১টি ছুরা ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। 

ওসি তানভীর আহমেদ জানান, ব্রাহ্মনপাড়ার এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান মুনা এন্টারপ্রাইজে গিয়ে আরিফ, তসলিম, হালিম, সুমন, রাসেল, তারেক সহ আরও অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে ঈদ সালামি হিসাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদাবাজদের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা আমজাদ হোসেনকে অপহরণ করে জোরপূর্বক গাড়িতে তুলে ঘোড়াদিয়ার কাঠ বাগানের ভিতর নির্জন জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখে। ভুক্তভোগীর পরিবার জরুরি পরিষেবা ৯৯৯ কল করে বিষয়টি জানান। পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজ রহমান (পিপিএম) এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগের তত্ত্বাবধানে উপপরিদর্শক কামরুজ্জামান, উপপরিদর্শক নাছিম মিয়া, উপপরিদর্শক আজিজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তি সহায়তায় অপহৃত আমজাদ হোসেনকে উদ্ধার করা হয়। এসময় ঘটনারস্থল থেকে সন্ত্রাসী আরিফকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করা। তিনি আরও জানান, পরবর্তীতে অপহৃত আমজাদ হোসেন উল্লেখিত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এবং গ্রেপ্তারকৃত আসামী আরিফ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।

আরও খবর