নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পলাশে ৫৬ টি মোবাইল উদ্ধার সহ ৩ আসামী গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ


             নরসিংদীর পলাশে ওয়াপদা নতুন বাজার মোবাইল দোকানে চুরি যাওয়া ৫৬ টি  মোবাইল উদ্ধার সহ ৩ আসামী গ্রেফতার  করেছে পলাশ থানা পুলিশ।

     পলাশ থানা পুলিশ সূত্রে জানা যায়,   গত ৮ই ডিসেম্বর/২৩ ভোরে পলাশ থানাধীন পলাশ নতুন বাজারে ওয়াপদা গেইটের বিপরীতে মীম টেলিকম নামক মোবাইলের দোকান থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া দোকানের তালা ভাঙ্গিয়া অজ্ঞাতনামা কতিপয় চোর দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল চুরি করিয়া নিয়া যায়। মামলাটি রুজু হওয়ার পর পলাশ থানা পুলিশ অত্যন্ত গুরুত্বের সহিত মামলাটি তদন্ত শুরু করেন। নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাঃ ইকতিয়ার উদ্দিন এর তত্ত্বাবধানে,পুলিশ পরিদর্শক(নিঃ), জনাব মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ) মুহাম্মদ আলতাব হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রযুক্তির সহায়তায় গত ১৯/০১/২০২৪ ইং তারিখ কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় চুরি যাওয়া ৫৬ টি মোবাইল উদ্ধার করেন এবং ৩ জন আসামীকে গ্রেফতার করেন। আসামীদের যথাযথ নিয়ম মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক রিমান্ডের আবেদন করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য সহযোগী আসামীদেরকে সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। পলাশ থানা পুলিশ জানান  এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর