নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ ফিলিং ষ্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেটকারে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়ীতে যাবার পথে ফিলিং ষ্টেশন থেকে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন জ্বলে প্রাইভেটকারে থাকা চার বছরের শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। শুক্রবার বিকালে রুপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়।

নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকালে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ী নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এসময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটারে গ্যাস নেয়ার জন্য যায়। গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভিতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। 

গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়ীতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়ীতে আগুন জ্বলে উঠে। আগুনে গাড়ীর ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এদিকে আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনা ফিলিং ষ্টেশনের ভাংচুর চালায়। এদিকে প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে গ্যাসের অতিরিক্ত চাপ থাকায়, ও পুরনো সরঞ্জাম ও অসাবধানতার কারণে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা দ্বায় এরিয়ে যায়। যানা যায় সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে বর্ধিত লোডের বহির্ভূত গ্যাস পরিশোধন করা হয়, যা অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে