নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল ১৭অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তারাবো পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আরব, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, তারাবো পৌর যুবদলের আহবায়ক আফজাল কবির, যুগ্ম আহবায়ক হাজী বাবুল হোসেন, তারাবো পৌর স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক রায়হান মীর, তারাবো পৌর জাসাস সভাপতি মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, তারাবো পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান, বিএনপি নেতা জাহাঙ্গীর সাউদ, যুবদল নেতা মীর মাসুদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে হাফিজুর রহমান পিন্টু বলেন, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে তার সম্মানহানী করার জন্য প্রতিপক্ষ সক্রিয় রয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা গন্ধর্বপুর ওয়াসা প্রকল্পের স্যুয়ারেজ কনস্ট্রাকশনের কাজকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতায় অহেতুকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি অপরাধী হলে আদালত ২৪ ঘন্টার মধ্যেই তার জামিন মঞ্জুর করতেন না। গন্ধর্বপুর ওয়াসার স্যুয়ারেজ লাইনের পাইপ বসানোর কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা চক্রান্ত করে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। তারাবো পৌর বিএনপির কোন নেতাকর্মী অপকর্মে লিপ্ত থাকলে সুষ্ঠু তদন্ত করে তাকে বহিষ্কার করা হবে। 

উল্লেখ্য গন্ধর্বপুর ওয়াসা স্যুয়ারেজ পাইপ লাইন নির্মাণ কাজে বালি সরবরাহকে কেন্দ্র করে তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে ১৫অক্টোবর গ্রেফতার করা হয়। গত ১৬অক্টোবর নারাণয়গঞ্জ আদালত তার জামিন মঞ্জুর করে।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে