নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জে সারজিস



বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. আমানতের জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ আসেন সারজিস আলম। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস সাংবাদিকদের দেয়া এক ব্রিফিংয়ে বলেন, 


শিক্ষার্থীরা রাস্তায় থাকবে এটা কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। একইভাবে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে না এটাও কোনো স্থিতিশীল পরিবেশের উদাহরণ নয়। বরং দেশকে যদি আমরা স্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে।


সারজিস আলম আরও বলেন, তরুণ প্রজন্মের ভাইবোনদের ধন্যবাদ জানাই তারা এই সংকটে এই দু:সময়ে রাস্তায় নেমে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তাদের মাধ্যমে আমাদের জীবন প্রবাহ সহজ হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাই-বোনদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে। ফিরে আসলে তাদের স্বাগত জানাতে হবে। সকলেই যখন কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে তখনই দেশটি স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করছি রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য।


শহীদ আমানতের জানাজায় অংশগ্রহণ করে ব্রিফিং শেষে সারজিস আলম আবারও ঢাকায় ফিরে গিয়েছেন। 

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে