নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আল-আমিনসহ বিভিন্ন নেতারা জামিনে মুক্তি পেয়েছেন।


গত ২৫ জুলাই শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেট থেকে তাকে নারায়ণগঞ্জের ডিবি পুলিশ গ্ৰেফতার করে।পরে তাঁকে ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পদ নষ্ট সহ বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জ থানার অধীনে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মোঃ আল-আমিন(৩৩)রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকার আব্দুল হক মিয়ার ছেলে।

 স্বৈরাচারী শাসকের পতনের পর,বিভিন্ন রাজনৈতিক নেতা ও ছাত্র আন্দোলনে সমন্বয়কদের নির্দেশ অনুযায়ী গত ৬ই আগষ্ট মঙ্গলবার সারাদেশের  বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচারী আন্দোলনের গ্রেফতারকৃত সকল কে মুক্তি দেয়।সেই  প্রেক্ষিতে আল আমিন ও মুক্তি পায়।

এই বিষয়ে আল আমিন বলেন,আমি সাধারণ মানুষ। আমি সবসময় দেশের কল্যানে কাজ করি। আমার কাছে আমার দেশ বড়। আমি কখনো হামলা ভাংচুর অগ্নিসংযোগ করিনি। স্বৈরাচারী সরকার টিকে থাকার জন্যই আমাকে এই পুলিশ দিয়ে গ্ৰেফতার করেছে,যাইহোক আমরা জিতেছি। বাংলাদেশের মানুষ তাদের  বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বৈরাচারী সরকারের হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে। এই দেশ আমাদের,এই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব ও আমাদের। আমার দল কোন সহিংসতা বিশ্বাসী না। সবাই মিলে দেশ টাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।তাই সবাই কে  আহ্বান করব দল-মত নির্বিশেষে,আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দেশটাকে এগিয়ে নেই।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪২৯ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে