তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত






নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে কলেজের মতিউর রহমান অডিটোরিয়ামে নতুন শিক্ষার্থীদের নিয়ে ওই নবীন বরণের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ রেহবার দারাজ।


লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।

 

এর আগে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। 

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোসা. মাওয়ারা খানমের সঞ্চালনায় নতুন শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহারিয়ার, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মাহির ফয়সাল প্রমুখ। 


এছাড়াও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সমাজকর্ম বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কামরুন্নাহার লিনা, কলেজের শিক্ষা পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক পীযুষ  কান্তি রায়, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এম এম তারিকুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান বাঁধন কুমার ঘোষ, দর্শন বিভাগের প্রভাষক মো. মাসুদ হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভর্তি কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক নুরুজ্জামান।


লোহাগড়া সরকারি আদর্শ কলেজে এবার বিজ্ঞান বিভাগে ১২০ টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২১০ টি এবং মানবিক বিভাগে ৩৭৫ টি আসন রয়েছে। সব মিলিয়ে একাদশ শ্রেণিতে মোট  ৪৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। 


লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোল্যা জাহিদুল ইসলাম নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের সম্মান করা এবং বিভাগের নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি সচেতন, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ অধ্যক্ষ রেহবার দারাজ কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান তিনি। 

তিনি আরও বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।


আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৮৬ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে