কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নিয়ামতপুরে বিএনপির এমপি প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় ।

নিয়ামতপুরে বিএনপির এমপি প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় ।

নিয়ামতপুরে বিএনপির  এমপি প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় ।


 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, সাপাহার, পোরশা) আসনে   বিএনপির মনোনীত পদপ্রার্থী জনাব মোঃমোস্তাফিজুর রহমান ।


আজ রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর  উপজেলা বিএনপির পার্টি  অফিস কক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ তুলে ধরেন এবং দায়িত্বশীল ব্যাক্তিগণ তা দেখে সমাধান করে থাকেন।





প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন আপনারা যে সব কথা বললেন আমার মনে হয় সবাই যুক্তি সংগত কথা। তিনি বলেন যদি ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার উপজেলার সাংবাদিকদের যে দাবি সেগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।




তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন আপনাদের সঠিক নিউজের  মাধ্যমেই সমাজের অন্যায় অপরাধ বন্ধ হওয়া সম্ভব। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে আপনাদের কে সাথে নিয়েই আমার নির্বাচনি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন করবো ইনশাল্লাহ।



উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির প্রবীণ নেতা সাজ্জাদুল হাসান (টিটু), উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, শফিউল্লাহ সোনার, আব্দুল মতিন,আব্দুস সামাদ ,তোতা। এছাড়াও মত বিনিময় সভায় সাংবাদিকগণ বক্তব্য রাখেন, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ন‌ওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, নুর নবী হাসান,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, প্রমুখ 

আরও খবর
নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

৬ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে