নওগাঁয় ১০ হাজার পিস ট্যাফেন্টাডল উদ্ধার করেছে বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে ১৬ ব্যাটালিয়ন বিজিবি নওগাঁ। মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভোররাতে নওগাঁর সীমান্তবর্তী উপজেলা সাপাহারের আদাতলা সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ১০ হাজার পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার পূর্বরাত আনুমানিক সোয়া ৩টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবি'র অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার উপর থেকে মালিক বিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাফেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৬ ব্যাটালিয়ন বিজিবি নওগাঁর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে। তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ্য সীমান্ত পারাপার রোধে বিজিবি'র এই ধরনের অভিযান ও কঠোর নজরদারী অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
৬ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩১ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে