কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন

ময়মনসিংহে গাছের ডাল কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাসুরের ছুরিকাঘাতে মোছা: সুমি ওরফে সুমা (৩০) নামের এক নারী খুন হয়েছে। এ ঘটনার মূলহোতা মো: খলিল (৪৫) এবং তার স্ত্রী নাছিমা (৩৮) কে তাৎক্ষনিক অভিযান চালিয়ে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।    


বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১০ ঘটিকায় সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।  

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় নিহত মোছা: সুমি ওরফে সুমা’র  উপস্থিতিতে তার স্বামী অলিউল্লাহ ঘরের পাশের লাগানো গাছের ডাল কাটতে থাকে। এ সময় অলিউল্লার বড় ভাই খলিলের স্ত্রী নাছিমা ডাল কাটতে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটলে নাছিমার স্বামী খলিল ঘর থেকে ছুরি এনে ভিকটিম সুমি ওরফে সুমার বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে চাইলে পথেই তিনি মারা যান।    

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত মো: খলিল এবং তার স্ত্রী নাছিমাকে আটক করে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে