কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বিসকা রেলস্টেশন ১৫ বছর যাবৎ বন্ধ

ময়মনসিংহ-গৌরীপুর রেলপথের বিসকা রেলস্টেশন এর কার্যক্রম সম্পুর্ণ বন্ধ। দীর্ঘ দিন ধরে স্টেশন বন্ধ থাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে রেলওয়ের মূল্যবান সব সম্পদ। নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। স্থানীয় প্রভাবশালীরা যেনো রেলওয়ের জমি দখলের প্রতিযোগিতায় নেমেছেন। গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, গৌরীপুর ও শম্ভুগঞ্জ রেলস্টেশনের মাঝামাঝি স্টেশনটির নাম বিসকা। দিনে ঢাকা ও চট্রগ্রামগামী আন্তঃনগর সহ ২৮টি ট্রেন চলাচল করে এই স্টেশন হয়ে। তবে শুধুমাত্র লোকাল ট্রেনগুলো স্টেশনে যাত্রাবিরতি দেয়। ওড়ে না লাল-সবুজের পতাকা। বিক্রি হয় না কোন টিকিট। যাত্রীরা টিকিট ছাড়া উঠতে বাধ্য হচ্ছেন। আবার ট্রেনে উঠে ভ্রাম্যমাণ আদালত বা টিকিট চেকারদের দিতে হচ্ছে দ্বিগুণ থেকে ১০ গুণ ভাড়া। সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, স্টেশনের বুকিং অফিস, স্টেশন মাস্টার অফিস, রিলে রুম, ব্যাটারী রুম, টিকিট কাউন্টার তালাবদ্ধ। যত্রতত্র মলত্যাগ করায় মহিলা বিশ্রামাগারটি গনশৌচাগারে পরিণত হয়েছে। তারাকান্দা উপজেলার বিসকা রেলওয়ে স্টেশনের দাপ্তরিক কার্যক্রম ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। স্টেশন চালু করার জন্য এলাকাবাসী মানববন্ধন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু স্টেশন চালুর বিষয়ে এখনো সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট  বলেন, ‘লোকবল সংকটের কারণে বিসকা স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি লোকবল নিয়োগ করে তাহলে এই স্টেশন পুনরায় চালু করা হবে।

Tag
আরও খবর


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১২ দিন ২১ ঘন্টা ৭ মিনিট আগে


ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

১৫ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে