কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

মেহেরপুরে হোটেল আটলান্টিকার মালিক পিতা-পুত্র ও চাঁদাবাজ চক্রের এক নারী গ্রেফতার।

মেহেরপুরে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, তারপর ব্লাকমেইল করে চাঁদা আদাঁয়। এমন অভিযোগে মেহেরপুর শহরের অভিজাত শ্রেণীর আবাসিক হোটেলের মালিক, ছেলে ও এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ঐ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, মেহেরপুর পৌর এলাকার শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামুদ্দীনের ছেলে হোটেল আটলান্টিকার মালিক মতিয়ার রহমান (৫২) তার ছেলে মামুন (৩০) ও সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন(৩০)। তাদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামর জানান, শহরের অভিজাত শ্রেণীর আবাসিক হোটেল আটলান্টিকা। এই হোটেল ব্যবসার পাশপাশি একটি নারী চক্র গড়ে তোলে। যার নেতৃত্বে ছিলো আটলান্টিকার মালিক মতিয়ার রহমান ও তার ছেলে মামুন। বিভিন্ন ব্যবসায়ী সরকারি কর্মকর্তা বা অভিজাত শ্রেণির মানুষকে সুন্দরী নারী দিয়ে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। কিছু দিনের মধ্যেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তারা হোটেলেই এসকল কার্যক্রমের গোপনে ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। এই চক্রের বিভিন্ন এলাকার প্রায় এক ডজন সুন্দরী নারী রয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। কৌশলে সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে হোটেল আটলান্টিকায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করতো। পরে সেই ভিডিও নিয়ে চাওয়া হয় মোটা অংকের টাকা।

সম্প্রতি সময়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মীর সদর থানায় নারী চক্রের প্রধান হোতা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ গ্রামের নাজমুল হোসেন খানের মেয়ে কথিত সাংবাদিক নাজনিন খান প্রিয়াকে আসামি করে প্যানাল কোড ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা করেন (মামলা নং ৩২, তারিখ ২২/১১/২০২২ইং)। মামলা দেওয়া পর পুলিশ বিভাগ নড়ে চড়ে বসেন। শুরু হয় গোপন তথ্য সংগ্রহের কাজ।।

গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা নাজনীন খান প্রিয়াকে ২ দিনের রিমান্ড নিলে বেরিয়ে আসে এই চক্রের ভয়ংকর সব তথ্য।

পুলিশের একটি সূত্র জানিয়েছেন, নাজনীন খান প্রিয়ার দলে ৯ জন সুন্দরী নারী আছেন।

অভিযানে নেতৃত্বে ছিলেন তদন্ত অফিসার মেজবাহ উদ্দীন আহমেদসহ সদর ও ডিবি পুলিশের একটি দল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ চক্রের বাকিদের আটকের চেষ্টা চলছে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৩৮ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে