মাগুরার শ্রীপুর ও ঝিনাইদহের শৈলকুপার সীমান্তে অবস্থিত লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাগুড়া ১ আসনের সংসদ সদস্য মনোয়ার খান। সভায় বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন মোল্লা, ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল, ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লু মোল্লা , সার ও কীটনাশক ব্যবসায়ী এবং বিএনপি নেতা ইদ্রিস আলী ব্যবসায়ী অমল কুমার কুন্ডু,সমাজ সেবক ও বাজার কমিটির নেতা ইসমাইল হোসেন ব্যবসায়ী মিল্টন বিশ্বাস সহ বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মনোয়ার খান তাঁদের কথা শোনেন এবং এলাকার উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
৩ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৭ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৭ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭৪ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৬ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৪ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে