নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে মিড-ডে মিল নিয়ে চরম অব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ; জড়িতদের শাস্তির দাবি


মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি (মিড-ডে মিল) এর খাবারের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই কর্মসূচির খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার পর পুরো জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ৮ এপ্রিল মাদারীপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার গ্রহণের পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিবচর উপজেলার অভিভাবকদের মাঝেও চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, একই দিনে শিবচরের ৫৮ নম্বর সুলতান খান খান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার বিতরণের সময় দেখা যায়, সরবরাহ করা ডিমগুলো নষ্ট এবং রুটির ওপর ছত্রাক রয়েছে।

পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত হওয়ায় ওই খাবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।

এদিকে অভিভাবকদের অভিযোগ, কোমলমতি শিশুদের স্বাস্থ্য নিয়ে এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “যারা শিশুদের জীবন নিয়ে এমন ঝুঁকি তৈরি করেছে, তাদের কার্যাদেশ বাতিল করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় অনেকেই মনে করেন, নিম্নমানের খাবার সরবরাহের চেয়ে এই কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা ভালো। সচেতন মহলের দাবি, প্রতিটি শিক্ষককে আরও দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে খাবার ডিলারের কাছ থেকে গ্রহণের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করা উচিত।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ ইবনে মিজান বলেন, বিষয়টি বিভিন্নভাবে জানা গেছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Tag
আরও খবর