নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে তেলের কৃত্রিম সংকটের চেষ্টা, ইউএনও’র কঠোর হুঁশিয়ারি


সারাদেশে জ্বালানি তেলের সংকটের মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় অবৈধভাবে তেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মজুদ করে রাখা তেল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নির্দেশনায় উদ্ধারকৃত ১০০ লিটার তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে রাখছিলেন। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ বিষয়ে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন হলে জেল হাজতে পাঠানো হবে।

তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পেট্রোল পাম্প ছাড়া অন্য কোথাও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি বা অবৈধ মজুদের সুনির্দিষ্ট তথ্য থাকলে তা দ্রুত প্রশাসনকে জানাতে হবে। এ সংক্রান্ত একটি সতর্কবার্তা তিনি তার ‘ইউএনও শিবচর’ নামের ফেসবুক আইডিতেও প্রকাশ করেছেন।

Tag
আরও খবর