নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিএনপি নিয়ে মন্তব্য: ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেন এমপি হানজালা

সাইদ উদ্দিন আহমেদ হানজালা। ছবি: সংগৃহীত


মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ হানজালা বিএনপিকে নিয়ে দেওয়া একটি বিতর্কিত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। শিবচর উপজেলা গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি বলেন, বক্তব্যটি তিনি ওইভাবে বলতে চাননি; মূলত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা কিছু অসাধু ব্যক্তিকে সতর্ক করতেই মন্তব্য করেছিলেন।

 গত ১৩ মার্চ শুক্রবার  শিবচর উপজেলার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি খোঁচাখুঁচি করলে এই দেশে বিএনপি থাকতে পারবে না।” বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদারীপুরসহ বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দিতে গিয়ে এমপি হানজালা বলেন, “আমি আসলে ওভাবে কথাটি বলতে চাইনি। কিছু অসাধু ব্যক্তি তারেক রহমান এর দলের নাম ব্যবহার করে খারাপ কাজ করছে, যা দলটির জন্য ক্ষতিকর। আমি মূলত তাদের জন্য একটি হুঁশিয়ারি বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মাথায় যা ছিল, মুখে সেটি গুছিয়ে বলতে পারিনি। এটাকে শব্দচয়নের ভুল বলা যেতে পারে।” তিনি আরও বলেন, অনিচ্ছাকৃত এই বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।

এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা। তিনি বলেন, “ব্যক্তি হিসেবে হানজালা সাহেব আমাদের সবার প্রিয়। শিবচরের মানুষ তাকে যোগ্য মনে করেই নির্বাচিত করেছেন। রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের নীতি এক। তবে তার ওই বক্তব্য আমাদের মর্মাহত করেছে।”

সাংসদ হানজালা ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও উন্নয়নের শিবচর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর