নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাদিরা আক্তারের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাবা নাদিরা আক্তারের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় শিবচর উপজেলার বেহেরাতলা উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর সরদারকান্দিতে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা এ আহ্বান জানান। বেহেরাতলা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর সরদার এ উঠান বৈঠকের আয়োজন করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হায়দার হাওলাদার। বৈঠকে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন মিলন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কুদ্দুস ঢালি, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোকন হাওলাদার, বেহেরাতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মাদবর এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সংবিধান  রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাবা নাদিরা আক্তারের পক্ষে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে

Tag
আরও খবর