নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মাদারীপুর-১ আসনে বিএনপির পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো মাদারীপুর শিবচরেও জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা।

এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বহেরাতলা উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জনাব সূর্য মিয়া মোল্লা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের পরপর ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হায়দার হাওলাদার।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাকির হোসেন হায়দার হাওলাদার বলেন, দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি নীতিগতভাবে অভিন্ন অবস্থানে রয়েছে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এ লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সঙ্গে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় তিনি মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর