নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরের মানুষ মার্কা দেখে ভোট দেবে না: কামাল জামান নুরুদ্দিন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় ভান্ডারীকান্দী ইউনিয়নের দক্ষিণ ক্রকচর হাটে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান ফকির ও সাজাহান হোসেন সাজু মোল্লা। সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ সেলিম ফকির।

বক্তব্যে কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, শিবচর আসনে তাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল; তবে একটি কুচক্রী মহলের কারণে সেই মনোনয়ন স্থগিত করা হয়। এতে তিনি বিচলিত হননি উল্লেখ করে বলেন, শিবচরের মানুষ এবার দলীয় পরিচয় বা প্রতীক নয়, যোগ্য প্রার্থীকে বিবেচনা করেই ভোট দেবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিবচরে শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়নসহ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষে জাহাজ মার্কায় ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর