নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ক্রীড়া ও সংস্কৃতি মিলনমেলায় প্রাণবন্ত বিদ্যালয় প্রাঙ্গণ



মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার (২১ জানুয়ারি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার মূল স্লোগান, “সুস্থ দেহ সুস্থ মন, গড়ে তুলবে ক্রীড়াঙ্গণ”, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের গুরুত্বকে তুলে ধরেছে।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইদুর রহমান এবং সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু মিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, রোভার স্কাউট সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও এইচ এম ইবনে মিজান বলেন, “ক্রীড়া শিক্ষার্থীদের জীবনের অপরিহার্য অংশ। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতেও সহায়তা করে। জয়-পরাজয় নয়, খেলার মূল লক্ষ্য হলো দক্ষতা উন্নয়ন এবং একে অপরকে জানার সুযোগ সৃষ্টি করা।”

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, দুই দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করবে এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ যোগাবে।

Tag
আরও খবর