নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নির্বাচন সামনে রেখে মাদারীপুরে প্রশাসনের মতবিনিময়



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুরে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

মতবিনিময় সভায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা শেষে নির্বাচন পরিচালনায় করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

Tag
আরও খবর