নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে ভূমি সেবা প্রতারণায় অস্থায়ী কর্মচারীর এক মাসের কারাদণ্ড


শিবচরে নামজারি (মিউটেশন) করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সেবা প্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নোয়াব আলী সরদার (৪৮) নামে এক অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নোয়াব আলী সরদার উপজেলার গুয়াতলা গ্রামের আরসেদ আলী সরদারের ছেলে।


মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।


 জানা যায়, নোয়াব আলী সরদার নিজেকে ভূমি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে নামজারি করে দেওয়ার আশ্বাস দেন। এর বিনিময়ে তিনি এক সেবা প্রার্থীর কাছ থেকে চার ধাপে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা গ্রহণ করেন।


পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইয়েখা সুলতানা বলেন, সরকারি সেবা নিয়ে প্রতারণা ও ঘুষের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Tag
আরও খবর