নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে চলন্ত ট্রাকে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২



মাদারীপুরের শিবচরে চলন্ত ট্রাকে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতির সময় লুণ্ঠিত একটি ষাঁড় গরু উদ্ধার এবং পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাজার থেকে ‘ইজি ফার্মস লিমিটেড’-এর তিনটি ষাঁড় গরু নিয়ে ট্রাকযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন মো. ইয়াকুবসহ চারজন। পথিমধ্যে মাদারীপুরের শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

ডাকাতরা চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে ট্রাকে থাকা ব্যক্তিদের হাত-পা ও মুখ বেঁধে গরুসহ ট্রাক এবং তাদের মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায় এবং শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের-এর নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত ও অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আফজাল হোসেন (৫১) এবং মো. জাকির হোসেন হাওলাদার (৩৮)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়। এর আগে পাচ্চর এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লুণ্ঠিত ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধ দমনে মাদারীপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর