নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে ছয় বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ: অভিযুক্ত পুলিশি হেফাজতে



মাদারীপুরের শিবচর উপজেলায় ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে মিঠুন মজুমদার (২৪) নামের এক যুবককে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। সোমবার (৮ ডিসেম্বর) দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী কাইমুদ্দীন কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিঠুন ওই এলাকার মৃত বিষ্ণু মজুমদারের ছেলে।


পারিবারিক সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টার দিকে শিশুটি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিকেল ৪টার দিকে শিশুটি শারীরিকভাবে দুর্বল অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের জিজ্ঞাসাবাদে সে জানায়, প্রতিবেশী মিঠুন তাকে আটকে রেখে নির্যাতন করেছে।


এ খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মিঠুন মজুমদারের বাড়িতে গিয়ে তাকে আটক করে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন।


অন্যদিকে, নির্যাতিত শিশুটিকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মাদারীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সচেতন মহল গভীর নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


শিবচর থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, অভিযুক্তকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর