নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরের সূর্যনগর বাস স্ট্যান্ডে চাঁদাবাজি–সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন


মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এলাকায় চলমান বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদে রূপ নেয়।


মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সহ-সভাপতি সাব্বির আহমেদ চৌধুরী তাপু। এতে জেলা শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল-আমীন সিকদার, শিবচর উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, দত্তপাড়া ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান এবং দত্তপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক কোরবান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া শতাধিক স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে যোগ দেন।


বক্তারা অভিযোগ করেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক-সংলগ্ন সূর্যনগর বাস কাউন্টারে গত এক সপ্তাহ ধরে একটি চক্র সক্রিয় হয়ে প্রতিটি বাসযাত্রী ও পরিবহন থেকে ৫০ টাকা করে চাঁদা তুলছে। এ কারণে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


বিষয়টি এর আগে সংবাদমাধ্যমে প্রকাশের পর টানা তিন মাস চাঁদাবাজি বন্ধ ছিল বলে জানান বক্তারা। কিন্তু সম্প্রতি আবারও চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা দেশ ও মানুষের শত্রু বলেও মন্তব্য করেন তারা।


মানববন্ধন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা বলেন, “এই সময়ের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।”


মানববন্ধন শেষে শিবচর থানার পুলিশ ও জেলা প্রশাসনের প্রতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Tag
আরও খবর