নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরের ডাকাতি মামলায় অগ্রগতি: গ্রেফতার -৩


মাদারীপুরের শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা ও ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক দিনের মাথায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। সোমবার রাতভর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


মঙ্গলবার দুপুরে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।


গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার ডেমরার দিপন মল্লিক (৫৩), মাদারীপুরের শিবচরের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনার টগর প্রধান (৩৪)।


এএসপি সালাহ উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা এলাকায় গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে গুরুতর জখম করে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পরই পুলিশ একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এবং প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ শুরু করে।


“গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে,” বলেন এএসপি কাদের। তিনি আরও জানান, ঘটনার সময় ব্যবহার করা প্রাইভেটকারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এএসপি সালাহ উদ্দিন কাদের জানান, ঘটনাটিতে জড়িত বাকি সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

Tag
আরও খবর