নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বপ্নে পা বাড়িয়ে সমুদ্রে লাশ: শোকের মাতম তিন বাড়িতে

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ার উপকূলে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান, রাজৈরের দুর্গাবর্দ্দী গ্রামের মুন্না তালুকদার এবং ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখ। মঙ্গলবার তাদের মৃত্যুর খবর পরিবারে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ইমরান খান প্রতিবেশী ও মানবপাচারচক্রের সদস্য শিপন খানের মাধ্যমে বাড়ি থেকে বের হন। ২২ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হলেও পরে লিবিয়ায় আটকে রেখে ইমরানের পরিবারের কাছে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। গত ১ নভেম্বর লিবিয়া থেকে নৌকায় ইতালির উদ্দেশে যাত্রার সময় ভূমধ্যসাগরে মাফিয়ারা নৌকায় গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন তিন বাংলাদেশি।


নিহত ইমরানের বড়বোন ফাতেমা আক্তার অভিযোগ করে বলেন, ‘শিপন দালাল আমার ভাইকে ঠকিয়ে নিয়ে গেছে ও মেরে ফেলেছে। তার কঠোর শাস্তি চাই। আর সরকারের কাছে অনুরোধ, অন্তত একবার ভাইয়ের লাশটি যেন দেখতে পাই।’ একইভাবে মুন্না ও বায়েজিতের পরিবারও দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লিবিয়ায় অবস্থানরত শিপন খান এলাকার বহু যুবককে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আগেও তার মাধ্যমে যাওয়া কয়েকজনের মৃত্যু হলেও এখন পর্যন্ত কোনো শাস্তি হয়নি। ঘটনার পর শিপনের পরিবারের সদস্যরা ঘরবাড়িতে তালা ঝুলিয়ে গা–ঢাকা দিয়েছে।


এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ায় তিন যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতদের পরিবার যদি থানায় লিখিত অভিযোগ দেয়, তবে দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

Tag
আরও খবর