নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

★★শিবচরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় বিএনপি নেতাসহ ১০ জন আহত★★


মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় উপজেলা বিএনপির নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়, যা শিবচর ও জাজিরা থানার সীমান্তবর্তী অঞ্চল।


আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী, মাদবরচর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা প্রমুখ।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে নাওডোবা এলাকায় একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা তার নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান এবং আগুন লাগানোর ঘটনা বন্ধ করতে চেষ্টা করেন।


এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা প্রায় ২০টির মতো ককটেল বোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে অন্তত ১০ জন আহত হন।


আহতদের উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহতদের ঢাকা প্রেরণ করা হয়।


এদিকে ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।


শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত আছে।


মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে র‍্যাব, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সদস্যরা।


ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag
আরও খবর