নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শিবচরে বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-12-2022 11:15:09 am


◾ এস.এম.দেলোয়ার হোসাইন 


‘তুচ্ছ নয় রক্তদান, ‌বাঁচাতে পারে একটি প্রাণ’এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুর শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) এর আয়োজনে গ্রাম উন্নয়ন কার্যালয় এবং পাঠাগারের সার্বিক সহযোগীতায় দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকায় গ্রাম উন্নয়ন কার্যালয় এবং পাঠাগার সংগঠনের সংলগ্নে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।




এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশ (DESH) সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ, যুগ্ম সম্পাদক এস.এম.দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, ফাতেমা, আলভী, শামীম, বৃষ্টি আক্তার, সোনিয়া আক্তার, সুমাইয়া আক্তার, সাদিয়া আক্তার, আল-আমিন, এনামুল হক, প্রমুখ।


সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে তৃণমূল পর্যায়ের অর্থাৎ গ্রামের মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এই ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কাজী জসিম উদ্দিন বলেন, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল। এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরুণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল ২০০৯ সাল থেকে সংগঠনটি জাতীয় দিবস সমূহকে যথাযথভাবে উদযাপন করে আসছে। এজন্য তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। প্রতিষ্ঠাকাল থেকে- মুক্তি যোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, করোনা ভাইরাস (কোভিড-১৯) সচেতনতা কার্যক্রম, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন, নিরাপদ সড়ক কার্যক্রম (নিসকা), বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল হেল্থ এডুকেশন প্রোগ্রাম (SHEP), প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, সেলুন ভিত্তিক হেপাটাইটিস বি সচেতন কার্যক্রম, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, জাতীয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবাক্যাম্প সহ বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মসূচী, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হেল্থ চেকআপ, বাল্য বিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা কার্যক্রম, নৈতিক শিক্ষা কার্যক্রম, গ্রামীন নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্খাপনা ও প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিন্ধবী ও অটিজম শিশুদের সেবা ও সচেতনতা কার্যক্রম করে আসছেন।

আরও খবর