নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‘মনে হয় না দেশে টাকার অভাব আছে’: শাজাহান খান


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও দেশে টাকার অভাব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, মানুষ আনন্দ-উৎসবে প্রচুর অর্থ খরচ করছে। এমন-কি বিরোধী দল সভা-সমাবেশ ও আন্দোলনের নামে অর্থ খরচ করছে, তাতে মনে হয় না টাকার অভাব আছে।




বুধবার বেলা ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলায় চত্বরে উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে কার্ডধারী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শাজাহান খান আরও বলেন, মানুষ এখন অর্থনৈতিকভাবে অস্বচ্ছল নাই। আমরা দেখতে পাচ্ছি, মানুষ যেভাবে আনন্দ উৎসবে খরচ করছেন তাতে মনে হয় না দেশে টাকার কোন অভাব রয়েছে। মানুষের হাতে কিন্তু টাকা আছে।’  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাজাহান খান বলেন, মানুষ এক সময় লোকাল বাসে চলাচল করতো। এখন মানুষ ভাল বাসে যাতায়েত করে। এমনকি স্লিপার কোর্সে যায়। চেয়ার কোর্স ছাড়া মানুষ আর বাসে ওঠে না। মাদারীপুরের এক সময় ৫২ সিটের বাসে লোকজন উঠতো। এখন ৫২ সিটের গাড়ি নাই বললেই চলে। এখন এসি গাড়ি চলে। এসবের জন্য টাকা বেশি লাগে। এ ছাড়াও বিমানের সংখ্যাও দেশে প্রচুর বেড়েছে। মানুষের কাছে টাকার চাইতেও সময়ের মূল্য এখন বেশি।



সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, অর্থনৈতিকভাবে দেশ এভাবেই এগিয়ে যাচ্ছে। তা ছাড়া মাদারীপুর দেশের মধ্যে তৃতীয় ধনী জেলা। জেলায় শিল্প বানিজ্যে নয়, রেমিট্যান্সের দিক থেকে আমরা ধনী। সুতারং আমাদের এখানেও টাকা পয়সার কোন অভাব আছে বলে আমি মনে করি না। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, যুদ্ধ ও করোনার কারনে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই দ্রব্যমূল্য সহনশীল রাখতে সবধরনের পদক্ষেপ নেয়া উচিৎ। দ্রব্যমূল্য কমানো নিয়ে শ্রমিকরা দাবি তুলেছেন। এবারের বাজেটে প্রধানমন্ত্রীর কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে মতামত দেওয়া হবে, কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়। কর ও ভ্যাট মওকুফ করে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে।



এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. মাইনউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা তপন কুমার মজুমদার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

Tag
আরও খবর