গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ২০২৪ সালের মধ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে ৩০ কোটি গাছ লাগানোর কর্মসূচী নেওয়া হয়। এ কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারী জোন হাতীবান্ধা এলাকার পাটগ্রাম শাখার সদস্যদের মধ্যে বৃহস্পতিবার (০৪ জুলাই) গাছের চারা বিতরণ শুরু করা হয়। প্রতিটি সদস্যদেরকে ছয়টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়। শাখা ভবন চত্বর হতে এসব চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার রকিবুল ইসলাম, পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, সহকারী শাখা ব্যবস্থাপক মহসিন মিয়া প্রমুখ। এ শাখার ২ হাজার ৪১৮ জন সদস্যদের মধ্যে ১৪ হাজার ৫০৮ টি চারা বিতরণ করা হয়।
২৫২ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৮৫ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে
২৮৭ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
৩০০ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩০০ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৩০১ দিন ৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৩৬ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৬২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে