নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোপনে তোলা নগ্ন ভিডিও দিয়ে ব্লাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ

লালমনিরহাটের পাটগ্রামে প্রতিবেশী এক গৃহবধুর নগ্ন ভিডিও ধারণ করে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধু। অভিযোগ দেওয়ার তিনদিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গৃহবধুর পরিবারের। 

অভিযোগ সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ গ্রামের আইনুল ইসলামের ছেলে রিমফু (২২) সম্প্রতি নানা কৌশলে প্রতিবেশী গৃহবধুর (২০) অশ্লীল/নগ্ন ভিডিও ধারণ করেন। গৃহবধুর স্বামী প্রতিদিন বুড়িমারী স্থলবন্দরে লোড-আনলোডের কাজে যাওয়ার সুবাধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে রিমফু। যুবক রিমফু এভাবে একাধিকবার যৌন সম্পর্ক করে গৃহবধুর সাথে। এ সম্পর্ক চালিয়ে না গেলে ভিডিও ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় ও বেশ কয়েকটি চিঠি পাঠায়। ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে পুড়িয়ে মারারও হুমকি দেওয়া হয়। গত ২৮ অক্টোবর রাতে আবারও ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বলে জানায় ওই গৃহবধু। পরে ঘটনা তাঁর (গৃহবধুর) পরিবার ও গন্যমান্য ব্যক্তিদেরকে জানানো হয়। বর্তমানে রিমফু পলাতক রয়েছে। এ ঘটনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানে। রিমফুর পরিবার এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিদেরকে ম্যানেজ বা যোগসাজস করে গৃহবধুর পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ দেয় এবং সময় ক্ষেপন করে বলে গৃহবধুর পরিবার দাবি করেছে। বাধ্য হয়ে বিচারের দাবিতে গত ৮ নভেম্বর গৃহবধু বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। এখন পর্যন্ত থানা পুলিশ ঘটনার তদন্ত বা কোনো ব্যবস্থা নেয়নি বলে গৃহবধু জানায়।

এ ব্যাপারে শ্রীরামুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘বিষয়টি শুনেছি। দুই পক্ষের কেউ জানায়নি। তাছাড়া এগুলো সেনসিটিভ (স্পর্শকাতর) ব্যাপার এড়িয়ে চলি।’   

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তাধীন রয়েছে।’

আরও খবর