নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাটগ্রামে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে অগ্নিকাণ্ডে ৮ টি দোকানসহ মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পুরাতন স্থানীয় বাউরা ভেতর বাজারের একটি মুদি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসের দলকে খবর দেয়। পাটগ্রাম ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাজারের আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, আব্দুর রশিদের একটি করে ৪ টি মুদি দোকান ও হাবিবুল হকের ডিমের দোকান, আবু তালেবের পান-শুপাড়ির দোকান, সোহরাব আলীর শুটকি ও আলম হোসেনের সবজি এবং অন্যান্য পণ্যের দোকানসহ ৮ টি দোকান পুড়ে ভস্ম হয়ে যায়।

 পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) উত্তম কুমার নন্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মুদি ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘আগুনে ৮ টি দোকান মালামালসহ পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা দিশেহারা হয়ে পড়েছি।’

বাউরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের  ইউপি সদস্য মামুন হোসেন সরকার বলেন, ‘ অগ্নিকাণ্ডে ৮ দোকান ও দোকানের পণ্য সম্পুর্ণ পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা অসহায় অবস্থায় রয়েছে।’  

পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা করে কম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।’

আরও খবর