নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তর্ক্ষী বাহিনী বিএসএফের গুলিত এক বাংলাদেশি নিহত হয়েছে। 

আজ সোমবার (৫জুন) রাত ২ টার দিকে পাটগ্রামের কালিরহাট বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ৮৫৭ সাব পিলার-১৩ ভারতের ২০০ গজ অভ্যন্তরে সরকারপাড়া নামক স্থানে ভারতীয় অংশের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দলের গুলিতে এক জন বাংলাদেশি নিহত হয়েছে।

পরবর্তীতে বিএসএফের সহযোগিতায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। 

নিহত বাংলাদেশি পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা এলাকার শাহ জামালের ছেলে ইউসুফ আলী (২৫) ।

জানা গেছে, দল বেঁধে অবৈধ পথে বেশ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার রানীনগর এলাকা থেকে সোমবার রাতে গরু পাচার করছিলেন। ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ানরা তাদের ওপর গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ আলী (২৫) মারা যান।

পাটগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সীমান্তে পড়ে ছিল । বাংলাদেশিকে প্রবেশ করতে দিচ্ছে না, এবং কিছুক্ষণ পর লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে। তবে বিষয়টি স্পষ্ট নয়।

এ বিষয়ে ৬১বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য মেলেনি।

আরও খবর