নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বুড়িমারী স্থলবন্দর শ্রমিকদের ৪৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৩ বছর ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন না দিয়ে সাধারণ শ্রমিকদের ৪৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে আজ রোববার (১৬ এপ্রিল) শ্রমিক কল্যাণ ফেডারেশন সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। 

এতে লিখিত বক্তব্য পড়েন শ্রমিক সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।বক্তব্যে শ্রমিকরা দাবি করেন শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে ১৩ বছর ধরে শ্রমিক সর্দাররা জোরপূর্বক এ সংগঠন পরিচালনা করছে। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সর্দারদের এ গ্রুপটি একাধিক সংগঠনের নামে অবৈধভাবে চাপ দিয়ে সাধারণ শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গড়মিল করে। সর্দারদের এ সকল কর্মকান্ড বন্ধ ও নায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা এ বছরের গত ০৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করে।শ্রমিকরা সংবাদ সম্মেলনে দাবি করেন এ আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সর্দাররা শ্রমিকদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান ও ষড়যন্ত্র করছে। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। সম্মেলনে ভবিষ্যতে শ্রমিকদের সাথে এ ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সিনিয়র সহ-সভাপতি জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন সহ আরো কয়েকশো সাধারণ শ্রমিক।

আরও খবর